বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ দেবে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং
তালিকাভুক্ত কোম্পানি পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত আর্থিক বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি সেই বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ১২ শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাস। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪ টাকা ৭১ পয়সা। আগের বছর আয় ছিল শেয়ার প্রতি ৪ টাকা ৬২ পয়সা। ৩০ জুন, ২০২৩ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৫ টাকা ৫০ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ ডিসেম্বর।
