বিনিয়োগকারীদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা এসিআই লিমিটেডের
এসিআই লিমিটেড ৩০ জুন, ২০২৩ সমাপ্ত আর্থিক বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করবে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, পর্যালোচনাধীন বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ৬ টাকা ৪৮ পয়সা। আগের বছরের একত্রীকৃত আয় ছিল ৪ টাকা ৯৮ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ১৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
