বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

বিনিয়োগকারীদের তথ্য গোপন করে রানার অটোমোবাইলস ছলচাতুরির আশ্রয় নিয়েছে

পুঁজিবাজার প্রেস.কম :: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসি’র বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটি ডিস্ট্রিবিউটর (পরিবেশক) হিসেবে সম্প্রতি চাইনিজ প্রতিষ্ঠান ইয়াদিয়া গ্রুপ হোল্ডিংস লিমিটেডের ইয়াদিয়া ব্র্যান্ডের ইলেকট্রিক স্কুটার বাজারে নিয়ে আসে। ব্যবসার পরিধি বাড়াতে দেড় থেকে দুই বছর আগে এই ইলেকট্রিক স্কুটার দেশের বাজারে নিয়ে আসার পরিকল্পনা ও চুক্তি সম্পন্ন করলেও তা স্টক এক্সচেঞ্জকে মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) হিসেবে সেসময় অবহিত করেনি রানার অটোমোবাইলস।
জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত যেকোনো কোম্পানি ব্যবসার পরিধি বৃদ্ধির সিদ্ধান্ত নিলে তাকে ২ ঘন্টার মধ্যে অবশ্যই স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) হিসেবে অবহিত করতে হবে। কিন্তু প্রতিষ্ঠানটি কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্যের আকারে বিষয়টি ডিএসইকে জানায়নি। এক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ) বিধিমালা ২০২২ এর বিধি ৬ লঙ্ঘন করেছে রানার অটোমোবাইলস।
রানার অটোমোবাইলস সূত্রে জানা গেছে, গত ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (৩১ ডিসেম্বর ২০২৩) প্রতিষ্ঠানটি তাদের ব্যবসায় ইয়াদিয়া ব্র্যান্ডের ইলেকট্রিক স্কুটার সংযোজনের বিষয়টি উল্লেখ করে, যা মোটেও মূল্য সংবেদনশীল তথ্যের মধ্যে পড়ে না বলে জানান পুঁজিবাজার সংশ্লিষ্টরা।
এদিকে এধরনের তথ্য গোপন করে বিনিয়োগকারীদের সাথে রানার অটোমোবাইলস ছলচাতুরির আশ্রয় নিয়েছে। এই তথ্য গোপন করার কারণে কোম্পানিটির শেয়ার দরে সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে, যা নিযে বিনিযোগকারীরা হতাশ হয়েছেন প্রতিষ্ঠানটির ওপরে।
এব্যাপারে রানার অটোমোবাইলসের চেয়ারম্যান হাফিজুর রহমান খান ডেইলি শেয়ারবাজার ডটকমকে বলেন, বোর্ডের চেয়ারম্যান হিসেবে বলতে পারি ডিএসইকে আমরা আমাদের ব্যবসায় ইলেকট্রিক বাইক ব্র্যান্ড ‘ইয়াদিয়ার’ বেশ কয়েকটি মডেলের ইলেকট্রিক স্কুটার সংযোজনের বিষয়টি জানিয়েছি। তবে কোন কোম্পানির সাথে এ সংক্রান্ত আমরা চুক্তিবদ্ধ হয়েছি সেটি আমার মনে নেই।
সম্প্রতি দেশের বাজারে ইয়াদিয়া ইলেকট্রিক স্কুটার উদ্বোধণ করেছে রানার অটোমোবাইলস।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এ.জি.এম সাত্তিক আহমেদ শাহ্ ডেইলি শেয়ারবাজার ডটকমকে জানান, গত ৪ জুন ২০২৫ তারিখে ইয়াদিয়া স্কুটার ব্যবসায় সংযোজনের বিষয়টি মূল্য সংবেদনশীল আকারে রানার ডিএসইকে জানিয়েছে। কিন্তু যখন তারা এ সংক্রান্ত ব্যবসায় চুক্তিবদ্ধ হয়েছে, সেসব বিষয়টি তারা মূল্য সংবেদনশীল তথ্য হিসেবে ডিএসইকে জানায়নি। অথচ সিদ্ধান্ত নেওয়ার ২ ঘন্টার মধ্যে ডিএসইকে জানানো উচিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *