বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

বিনিয়োগকারীদের বিশেষ নজরে ২৭ কোম্পানির শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস আজ সোমবারও (০৫ ফেব্রুয়ারি) পুঁজিবাজারে সূচক ও লেনদেনে বড় লাফ দেখা গেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে আজ ৪১.৮৬ পয়েন্ট।

এমন উত্থানের দিনে আজ সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দামে লেনদেন হয়ে হল্ডেড হয়ে গেছে ২৭ কোম্পানির শেয়ার। বিনিয়োগকারীদের বিশেষ নজরে থাকায় কোম্পানিগুলো শেয়ারে কেনার চাপ দেখা যায়। যে কারণে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে কোম্পানিগুলোর শেয়ার বিক্রেতাশুন্য হয়ে যায়।

কোম্পানিগুলো হলো- গ্লোবাল ইসলামি ব্যাংক, স্টান্ডার্ড সিরামিক, বিডি ল্যাম্পস, কপারটেক ইন্ডাস্ট্রিজ, প্রোগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স, শাইনপুকুর সিরামিক্স, সিকদার ইন্সুরেন্স, খুলনা প্রিন্টিং, বিডি ফাইন্যান্স, সোনালী লাইফ ইন্সুরেন্স, সেন্ট্রাল ফার্মা, অগ্নী সিস্টেমস, পদ্মা লাইফ, এ্যাপোলো ইস্পাত, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, এবি ব্যাংক, নুরানী ডাইং, স্টান্ডার্ড ব্যাংক, সাউথ বাংলা কমার্স ব্যাংক, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, সেন্ট্রাল ইন্সুরেন্স, শ্যামপুর সুগার, রিং সাইন, তুং হাই নিটিং, ফ্যামিলিটেক বিডি, সোনালী পেপার এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *