বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
ব্যাংক

ইউনিয়ন ব্যাংকের চৌধুরীহাট এবং মহারাজপুর উপশাখার শুভ উদ্বোধন

শরীয়াহ্ধসঢ়; ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর চৌধুরীহাট উপশাখা, চট্টগ্রাম এবং মহারাজপুর উপশাখা, চাঁপাইনবাবগঞ্জ এর শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপশাখা ২ টি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, চৌধুরীহাট বাজার কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি আলী ফারুক চৌধুরী এবং মেসার্স ফাইভ স্টার ব্রিকসের স্বত্বাধিকারী মাসুদ রানা। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং চট্টগ্রাম ও চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *