বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
কোম্পানি সংবাদ

বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল’

শেয়ারবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২০ মে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) জারি করা নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করতে ব্যর্থ হওয়ায় কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
এর ফলে সোমবার (৩০ মার্চ) থেকেই আলহাজ্ব টেক্সটাইল ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে।
এদিকে, ক্যাটাগরি পরিবর্তনের কারণে কোম্পানিটির শেয়ারের বিপরীতে ঋণ সুবিধা (মার্জিন লোন) না দিতে ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে ডিএসই ও সিএসই। এ নির্দেশনা বুধবার থেকে কার্যকর হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৩৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *