বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
কোম্পানি সংবাদ

লোকসান বেড়েছে রেনউইক যজ্ঞেশ্বরের

গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনউইক যজ্ঞেশ্বর এন্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। গত বছরের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির লোকসান বেড়েছে।

রোববার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৬ টাকা ৬০ পয়সা। গত বছর একই সময়ে ছিল ৫ টাকা ৬০ পয়সা।

অপরদিকে, ৬ মাসে (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১৪ টাকা ৯০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ১০ টাকা ৫৭ পয়সা লোকসান হয়েছিল।

৩১ ডিসেম্বর,২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১০১ টাকা ৮১ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *