বুধবার দর বাড়ার তালিকায় সেরা ১০ শেয়ার
সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১৭ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৭১টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে ইনটেক লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ৯.৭২ শতাংশ। যার ফলে ডিএসইর দর বাড়ার তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বাড়ার সেরা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিকন ফার্মার শেয়ার দর বেড়েছে ২১ টাকা ৪০ পয়সা বা ৮.৭৩ শতাংশ।
আর ৬২ টাকা ৪০ পয়সা বা ৭.৫ শতাংশ দর বেড়ে পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে লিব্রা ইনফিউশন।
এদিন ডিএসইতে দর বাড়ার সেরা তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিডি থাই এ্যালুমিনিয়াম, জিকিউ বলপেন, এডিএন টেলিকম, বীচ হ্যাচারি, আফতাব অটোমোবাইলস, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড।
