বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

বুধবার বন্ধ থাকবে ২০ কোম্পানির লেনদেন

শেয়ারজারে তালিকাভুক্ত ২০ কোম্পানির শেয়ার লেনদেন বুধবার (২০ নভেম্বর) বন্ধ থাকবে। ঢাকাস্টকএক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো : তশরিফা ইন্ডাস্ট্রিজ, একমি ল্যাবরেটরিজ, অ্যাডভেন্ট ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিডি অটোকার্স, বসুন্ধরা পেপার, ডরিন পাওয়ার, জেনেক্স ইনফোসিস, জিকিউ বলপেন, খান ব্রাদার্স, মেঘনা সিমেন্ট, মুন্নু ফেব্রিক্স, শাশা ডেনিমস, আনলিমা ইয়ার্ন, ঝিলবাংলা সুগার, শ্যামপুর সুগার, রেনউইক যজ্ঞেশ্বর, অলটেক্স, ন্যাশনাল টিউবস এবং ফু-ওয়াং সিরামিক।

জানা গেছে, রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বুধবার (২০ নভেম্বর) বন্ধ থাকবে।

কোম্পনিগুলো বার্ষিক সাধারণ সভার (এজিএম) জন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে। এদিন যাদের কাছে শেয়ার থাকবে তারাই কোম্পনিগুলোর এজিএমে অংশ গ্রহণ করতে পারবে।

রেকর্ড ডেটের পর ২১ নভেম্বর কোম্পানিগুলোর শেয়ার লেনদেন যথানিয়মে শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *