বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

বুধবার লেনদেনের সেরায় ছিল ১০ শেয়ার

প্রধান পুজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (০৭ ফেব্রুয়ারি) লেনদেনের সেরায় উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড। কোম্পানিটির ১০০ কোটি ৯৫ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের সেরা তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৪ কোটি ৮৮ লাখ ৫৬ হাজার টাকার।

৪৭ কোটি ২৫ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে সেরা তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড।

লেনদেনের সেরা তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- অলিম্পিক এক্সেসরিজ, বিডি থাই এ্যালুমিনিয়াম, ফু-ওয়াং ফুড, সেন্ট্রাল ফার্মা, আইএফআইসি ব্যাংক, এমারেল্ড অয়েল এবং মালেক স্পিনিং মিলস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *