বুধবার সেরা লেনদেনের ১০ শেয়ার
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (২৭ ডিসেম্বর) সেরা লেনদেনের উঠে এসেছে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড। কোম্পানিটির ২৯ কোটি ১৮ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ৮৩ লাখ ৪০ হাজার টাকার।
২৫ কোটি ৭৪ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন।
লেনদেনের সেরা তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বিডি থাই এ্যালুমিনিয়াম, সেন্ট্রাল ফার্মা, রূপালী লাইফ ইন্সুরেন্স, ইনট্রাকো রিফুয়েলিং, প্যাসিফিক ডেনিমস, সিটি জেনারেল ইন্সুরেন্স এবং ইভিন্স টেক্সটাইলস লিমিটেড।
