বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

বৃহস্পতিবার দর বেড়েছে সেরা ১০ শেয়ার

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৯০টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে সিকদার ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা ৪০ পয়সা বা ৯.৭৯ শতাংশ। যার ফলে ডিএসইর দর বেড়ে সেরা তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বেড়ে সেরা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা স্টাইলক্র্যাফটের শেয়ার দর বেড়েছে ৬ টাকা ৯০ পয়সা বা ৯.৬৩ শতাংশ।

আর ২ টাকা ১০ পয়সা বা ৯.৬৩ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে মুন্নু ফেব্রিকস লিমিটেড।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফু-ওয়াং সিরামিক, বাংলাদেশ ল্যাম্পস, আইটি কনসালটান্টস, কর্ণফুলী ইন্সুরেন্স, পিপুলস ইন্সুরেন্স, এক্সপ্রেস ইন্সুরেন্স এবং ইস্টার্ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *