বৃহস্পতিবার দর কমার সেরা ১০ শেয়ার
সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ২৫২টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ফান্ডটির ইউনিট দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ৫০ পয়সা বা ৭.৩৫ শতাংশ। যার ফলে ডিএসইর দর কমার সেরা তালিকায় প্রথম স্থান নিয়েছে ফান্ডটির ইউনিট।
দর কমার সেরা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আমরা নেটওয়ার্কসের শেয়ার দর কমেছে ৩ টাকা ৯০ পয়সা বা ৬.৯৬ শতাংশ।
আর ৭০ পয়সা বা ৫.৩০ শতাংশ দর কমার তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।
এদিন ডিএসইতে দর কমার সেরা তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- আরডি ফুড, বেস্ট হোল্ডিংস, ওরিয়ন ইনফিউশন, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বাংলাদেশ ইন্ডাস্ট্রায়াল ফাইন্যান্স, সোনালী আঁশ এবং এসকে ট্রিমস এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
