বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে চার কোম্পানির বড় লেনদেন

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে পুঁজিবাজার (ডিএসই) ব্লক মার্কেটে ৩৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ২৮ কোটি ৬৬ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা চার কোম্পানির মধ্যে রয়েছে- ফরচুন সুজ, বিকন ফার্মা, মুন্নু সিরামিক এবং কর্ণফুলী ইন্সুরেন্স। আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৫৪ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৫৭.৭১ শতাংশ।

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে ফরচুন সুজের ৫ কোটি ৭২ লাখ ৭৩ হাজার, বিকন ফার্মার ৩ কোটি ৯৭ লাখ ৯১ হাজার, মুন্নু সিরামিকের ৩ কোটি ৬০ লাখ, এবং কর্ণফুলী ইন্সুরেন্সের ৩ কোটি ২৪ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশনের ২ কোটি ৭০ লাখ ৭৮ হাজার, গ্রামীণফোনের ১ কোটি ৬৮ লাখ ৯০ হাজার, সোনালী পেপারের ১ কোটি ১৭ লাখ ২ হাজার, বেক্সিমকোর ৮০ লাখ ৬৮ হাজার, দেশবন্ধু পলিমারের ৮০ লাখ এবং তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৪৬ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *