বৃহস্পতিবার পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের লেনদেন বন্ধ
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের লেনদেন আগামীকাল ১২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, প্রতিষ্ঠানটির ইউনিট এর আগে ১০ সেপ্টেম্বর, মঙ্গলবার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ স্পট মার্কেটে প্রতিষ্ঠানটির ইউনিট লেনদেন শেষ হবে।
উল্লেখ, রেকর্ড ডেটের পর প্রতিষ্ঠানটির লেনদেন পুনরায় চালু হবে আগামী ১৫ সেপ্টেম্বর, রোববার।
