লেনদেনের গতি বাড়ছে পুঁজিবাজারে
দেশের পুঁজিবাজারে গত বছর সূচক প্রায় স্থবির ছিল। চলতি বছর ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারবাজারে গতি ফিরতে শুরু করেছে। ফেব্রুয়ারিতে এর আগের মাসের তুলনায় সূচকের পাশাপাশি দৈনিক গড় লেনদেন বেড়েছে প্রায় ৭৭ শতাংশ। ইবিএল সিকিউরিটিজের মাসিক শেয়ারবাজার পর্যালোচনায় এই তথ্য উঠে এসেছে।
গত এক বছরের বাজার পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দৈনিক গড়ে ১১ কোটি ৫০ লাখ ডলারের লেনদেন হয়েছে। আর আগের মাস জানুয়ারিতে লেনদেন হয়েছে ৬ কোটি ৫০ লাখ ডলারের। সে হিসাবে এক মাসের ব্যবধানে লেনদেন বেড়েছে ৫ কোটি ডলার বা ৭৬.৯২ শতাংশ।
