বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

৩ কোম্পানির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ ‘

 শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনপ্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৩টি হলো- মালেক স্পিনিং, রহিম টেক্সটাইল এবং আনলিমা ইয়ার্ন।
মালেক স্পিনিং
অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৬৫ পয়সায়। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৬২ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে অর্থাৎ ছয় মাসে (জুলাই-ডিসেম্বর ২০২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৫৪ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৩৫ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৬ টাকা ৩৬ পয়সা। আগের বছর একই সময় যা ছিল ৪ টাকা ৮৫ পয়সা।
এ ছাড়া গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৩ টাকা ৬৪ পয়সা।
রহিম টেক্সটাইল
অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫৪ পয়সায়। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২৮ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে অর্থাৎ ছয় মাসে (জুলাই-ডিসেম্বর ২০২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮১ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৪৯ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৮৫ পয়সা। আগের বছর একই সময় যা ছিল ১১ টাকা ৮১ পয়সা।
এ ছাড়া গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ৩৫ পয়সা।
আনলিমা ইয়ার্ন
চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে অর্থাৎ ছয় মাসে (জুলাই-ডিসেম্বর ২০২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ১টাকা ৫৮ পয়সায়। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ২৩ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ১ টাকা ৫২ পয়সা। আগের বছর একই সময় যা ছিল মাইনাস ১ টাকা ৬৩ পয়সা। যা ছিল মাইনাস ১ টাকা ৬৩ পয়সা।
এ ছাড়া গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৫ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *