মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
এক্সক্লুসিভ

বৃহস্পতিবার লেনদেনের সেরা ১০ শেয়ার

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) লেনদেনের সেরায় উঠে এসেছে সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড। কোম্পানিটির ২৩ কোটি ১৩ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের সেরা তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিডি থাই এ্যালুমিনিয়াম। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৬২ লাখ ৬৩ হাজার টাকার।

১২ কোটি ২২ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে সেরা তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড।

লেনদেনের সেরা তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইয়াকিন পলিমার, ওরিয়ন ইনফিউশন, ইনট্রাকো রিফুয়েলিং, এমারেল্ড অয়েল, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *