বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

বৃহস্পতিবার দর বাড়ার সেরা ১০ শেয়ার

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৮টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে রূপালী ব্যাংক পিএলসির। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ৭.৪০ শতাংশ। যার ফলে ডিএসইর দর বাড়ার সেরা তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে কোম্পানিটির শেয়ার।

দর বাড়ার সেরা তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফু- ওয়াং ফুড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১ টাকা ৮০ পয়সা বা ৭.১৭ শতাংশ।

আর ১ টাকা ৯০ পয়সা বা ৭.০৮ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইয়াকিন পলিমার।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- রূপালী ইন্সুরেন্স, এমারেল্ড অয়েল, বিডি থাই এ্যালুমিনিয়াম, মিডল্যান্ড ব্যাংক, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *