বৃহস্পতিবার লেনদেনের সেরা ১০ শেয়ার
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১১ জানুয়ারি) লেনদেনের সেরা উঠে এসেছে দেশবন্ধু পলিমার লিমিটেড। কোম্পানিটির ৩৩ কোটি ১৩ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের সেরা তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৭৭ লাখ ২৯ হাজার টাকার।
২০ কোটি ৪৮ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে সেরা তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সী পার্ল রিসোর্ট।
লেনদেনের সেরা তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ইনফিউশন, মেঘনা লাইফ ইন্সুরেন্স, বাংলাদেশ শিপিং করপোরেশন, এমারেল্ড অয়েল, রূপালী ব্যাংক, বিডি থাই এ্যালুমিনিয়াম এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।
