বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

বৃহস্পতিবার দর বৃদ্ধির সেরা ১০ শেয়ার

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৭টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ৫ টাকা ৭০ পয়সা বা ৮.৮৫ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির সেরা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দেশবন্ধু পলিমারের শেয়ার দর বেড়েছে ৩ টাকা বা ৭.৯৫ শতাংশ।

আর ৫ টাকা বা ৬.৬৪ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে লিগ্যাসি ফুটওয়্যার।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির সেরা তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বাংলাদেশ শিপিং করপোরেশন, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, জেএমআই হসপিটাল, জেনেক্স ইনফোসিস, রূপালী লাইফ ইন্সুরেন্স এবং ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *