বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে ৪ কোম্পানি
পুঁজিবাজার তালিকাভুক্ত আনোয়ার গ্যালভানাইজিং, ইস্টার্ণ লুব্রিকেন্টস, এইচ.আর টেক্সটাইল ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড রেকর্ড ডেটের আগে আগামীকাল ৩০ নভেম্বর, বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পনিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে ৩ ডিসেম্বর, রোববার। কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর, সোমবার। রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।
