বৃহস্পতিবার স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে ৬ কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে বৃহস্পতিবার (২৮ নভেম্বর)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।স্টক ব্রোকারেজ
কোম্পানিগুলো হলো : এস্কয়ার নিট কম্পোজিট, শাহজিবাজার পাওয়ার, বেস্ট হোল্ডিংস, এমবি ফার্মা, ফু-ওয়াং ফুডস এবং ইন্দোবাংলা ফার্মা।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে এস্কয়ার নিট কম্পোজিট, শাহজিবাজার পাওয়ার, বেস্ট হোল্ডিংস, এমবি ফার্মা ও ফু-ওয়াং ফুডসের শেয়ার লেনদেন ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত আর ইন্দোবাংলা ফার্মা শেয়ার লেনদেন ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত স্পট মার্কেটে হবে।
