বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

সাউথইস্ট ব্যাংকের নতুন কোম্পানি সচিব মামুনুর রশিদ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসিতে কোম্পানি সচিব নিয়োগ করা হয়েছে। ব্যাংকটির নতুন কোম্পানি সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মামুনুর রশিদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, মামুনুর রশিদ এ কে এম নাজমুল হায়দারের স্থলাভিষিক্ত হয়েছেন। গত ১২ ডিসেম্বর থেকে তিনি এ পদে দায়িত্ব পালন করছেন।
সূত্র জানায়, মামুনুর রশিদ ব্যাংকটির কোম্পানি সচিব এবং নির্বাহী ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। করপোরেট ব্যাংকিং খাতে তার ২৭ বছরের অভিজ্ঞতা রয়েছে।
১৯৯৭ সালে ন্যাশনাল ব্যাংকের অফিসার হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন। সাউথইস্ট ব্যাংকে যোগদানের আগে তিনি প্রিমিয়ার ব্যাংকেও চাকরি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *