বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
অনুসন্ধানী রিপোর্ট

বেক্সিমকোর কারখানা-সদর দপ্তর নিলামে তুললো জনতা ব্যাংক

খেলাপি ঋণ পুনরুদ্ধারে বেক্সিমকো গ্রুপের একাধিক সম্পদ নিলামে তোলার উদ্যোগ নিয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। এক হাজার ৩২২ কোটি টাকার বেশি বকেয়া ঋণ আদায়ে গাজীপুর, আশুলিয়া, নারায়ণগঞ্জের জমি-কারখানা এবং রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত কোম্পানির ১৫ তলা করপোরেট অফিস বেল টাওয়ার বিক্রির জন্য বিজ্ঞপ্তি দিয়েছে ব্যাংকটি।
সরকারের তত্ত্বাবধানে আন্তর্জাতিক লিজিং ব্যবস্থায় বেক্সিমকোর অচল টেক্সটাইল ইউনিটগুলো পুনরায় চালুর প্রক্রিয়া চলার মধ্যেই এ সিদ্ধান্ত এসেছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিভিন্ন জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জনতা ব্যাংক জানায়, ৩১ অক্টোবর পর্যন্ত সুদসহ বকেয়া ঋণ পরিশোধ না হওয়ায় এসব সম্পদ নিলামে তোলা হচ্ছে। আগ্রহী ক্রেতাদের ১০ ডিসেম্বরের মধ্যে দরপত্র জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি, ব্যাংকটি অ্যাসেস ফ্যাশনস লিমিটেডের সম্পদ নিলামের ঘোষণাও দিয়েছে। প্রতিষ্ঠানটির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ১৩৩ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *