বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজকের সংবাদ

বেঙ্গল ইসলামি লাইফ কর্তৃক স্বাস্থ্য তাকাফুল দাবি পরিশোধ

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর সম্মানিত স্বাস্থ্য তাকাফুল গ্রাহক হাজির হাট,
সদর উপজেলা, নোয়াখালীর বাসিন্দা জনাব আতিকুর রহমান ২২,০২২ (বাইশ হাজার বাইশ) টাকার ১১
কন্ট্রিবিউশন জমা করে গত মাসে শারিরীক অসুস্থতা নিয়ে ঢাকায় সিটি হসপিটালে ভর্তি হন।
স্বাস্থ্য তাকাফুল দাবি বাবদ ৩৩,০০০ (তেত্রিশ হাজার) টাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিঃ তারিখে
উক্ত তাকাফুল গ্রাহকের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএফ)-এর মাধ্যমে পরিশোধ করা
হয়।
কোম্পানির উপ-প্রকল্প প্রধান (এলিগ্যান্ট প্রজেক্ট) দেলোয়ার হোসেন গত ২১ সেপ্টেম্বর, ২০২৫
খ্রিঃ তারিখে সম্মানিত স্বাস্থ্য তাকাফুল গ্রাহকের হাতে স্বাস্থ্য তাকাফুল দাবির ডিসবার্সমেন্ট
রিসিপ্ট তুলে দেন। এ সময় কোম্পানির অন্যান্য পদবীর উন্নয়ন কর্মকর্তা ও গণ্যমান্য
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *