বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

বেশিরভাগ কোম্পানির দরপতনে পুঁজিবাজারে কমেছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নিম্নগতিতে লেনদেন শেষ হয়েছে। একইসাথে আগের কার্যদিবসের তুলনায় এদিন কমেছে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২৩ মে) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৮ দশমিক ৭০ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩১২ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৫ দশমিক ০১ পয়েন্ট কমে ১১৫৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২২ দশমিক ২৩ পয়েন্ট কমে ১৯০৭ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫০৮ কোটি ৩১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫৯১ কোটি ৬২ লাখ ১৮ হাজার টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪২টি কোম্পানির, বিপরীতে ৩১৯ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *