শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
এক্সক্লুসিভ

বেস্ট হোল্ডিংসের১০%নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেড গত ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
সোমবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সুত্র মতে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি ১ টাকা ৩৭ পয়সা আয় হয়েছে (ডাইলুটেড)। আগের বছর সমন্বিত আয় হয়েছিল ১ টাকা ১৮ পয়সা (ডাইলুটেড)।
গত ৩০ জুন,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫৭ টাকা ৮২ পয়সা।
আগামী ৩০ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০২ ডিসেম্বর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *