বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

বেস্ট হোল্ডিংসের লভ্যাংশ বিতরণ

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেস্ট হোল্ডিংসের ২০২৩-২৪ অর্থবছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে।
এর আগে সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। যা কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।
এ বিষয়ে বেস্ট হোল্ডিংসের সচিব আবুল কালাম আজাদ অর্থ বাণিজ্যকে বলেন, আমরা গতকাল অনলাইনে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদানে ব্যাংকে নির্দেশনা দিয়ে দিয়েছি। দ্রুত সময়ে শেয়ারহোল্ডাররা তাদের লভ্যাংশ পেয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *