বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আইপিও

বেস্ট হোল্ডিংস লিমিটেডের কাট-অফ প্রাইস ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে

বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা বেষ্ট হোল্ডিংস লিমিটেডের কাট অফ ৩৫ টাকা নির্ধারিত হয়েছে।। সাধারণ বিনিয়োগকারীরা ১০ শতাংশ কম অর্থাৎ ২৫ টাকায় প্রতিটি শেয়ার কিনতে আবেদন করতে পারবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ১০ অক্টোবর বিএসইসির ৮৮৫তম সভায় শেয়ারবাজার থেকে ৩৫০ কোটি টাকা উত্তোলনের জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বেস্ট হোল্ডিংয়ের আইপিও অনুমোদন করেছে। কোম্পানিটির শেয়ারের বিডিং নভেম্বর থেকে অনুষ্ঠিত হয় ২০ থেকে ২৩ নভেম্বর।

পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে বেস্ট হোল্ডিংস ভবন নির্মাণ ও অন্যান্য সিভিল কাজ, স্থানীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহ, দায় পরিশোধ এবং আইপিও ব্যয় খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০২৩ তারিখে শেষ হওয়া কোম্পানির আর্থিক বিবৃতি অনুসারে, পুনর্মূল্যায়ন সহ শেয়ার প্রতি নিট সম্পদের মূল্য দাঁড়ায় ৫৬ টাকা ৩৪ পয়সা। পুনঃমূল্যায়ন ব্যতীত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়ায় ৩২ টাকা ২৬ টাকা। শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১.২৪ টাকা এবং গত ৫ বছরের গড় ছিল ০.৯৫ টাকা।

শান্তা ইক্যুইটি লিমিটেড এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড কোম্পানিটির ইস্যু পরিচালনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *