বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
অর্থনীতি

ডলারের দাম কমলো বাংলাদেশের বাজারে

ডলারের বাজারে অস্থিতিশীলতা চলছে দীর্ঘদিন ধরে। এমন পরিস্থিতিতে প্রবাসী আয় ও রপ্তানি খাতে ডলারের দাম ২৫ পয়সা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকগুলো। বুধবার (২৯ নভেম্বর) অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশনের (বাফেডা) যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি ডলার রপ্তানি ও প্রবাসী আয় পাবে ১০৯ টাকা ৭৫ পয়সা। আর আমদানিকারকদের কাছে বিক্রি হবে ১১০ টাকা ২৫ পয়সা।

এর পাশাপাশি ব্যাংককে আড়াই শতাংশ প্রণোদনা দেবে সরকার। আর যেকোনো ব্যাংক চাইলে প্রবাসীরা আড়াই শতাংশ অতিরিক্ত প্রণোদনা দিয়ে আয় সংগ্রহ করতে পারে।

এর আগে ২২ নভেম্বর রপ্তানি ও রেমিট্যান্সে প্রতি ডলার ৫০ পয়সা কমিয়ে ১১০ টাকা এবং আমদানিতে ১১০ টাকা ৫০ পয়সা করা হয়েছিল।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত মার্চ থেকে দেশে ডলার-সঙ্কট প্রকট আকার ধারণ করেছে। এ সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক শুরুতেই ডলারের দাম নির্ধারণ করে। কিন্তু সংকট আরও বেড়েছে। পরে গত সেপ্টেম্বরে ডলারের দাম নির্ধারণের দায়িত্ব থেকে সরে আসে বাংলাদেশ ব্যাংক। এই দায়িত্ব দেওয়া হয়েছে এবিবি ও বাফেটাকে।

এরপর থেকে কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শে রপ্তানি ও প্রত্যাবাসন আয় এবং আমদানি দায় পরিশোধের জন্য ডলারের দাম নির্ধারণ করে আসছে এ দুটি প্রতিষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *