মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
আজকের সংবাদ

ব্যাংক এশিয়ার অনুমোদিত মূলধন দ্বিগুণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসি অনুমোদিত মূলধন দ্বিগুণ করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্র অনুযায়ী, অনুমোদিত মূলধন বৃদ্ধির ফলে ব্যাংকটির অনুমোদিত সাধারণ শেয়ারের সংখ্যা ১৫০ কোটি থেকে বেড়ে ৩০০ কোটিতে উন্নীত হয়েছে। তবে প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা অপরিবর্তিত রয়েছে
এ বিষয়ে প্রয়োজনীয় অনুমোদন ও প্রত্যয়ন দিয়েছে যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি)।
এ ছাড়া অনুমোদিত মূলধন বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ব্যাংকটির মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশনের ধারা-৫ এবং আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের ৬ নম্বর অনুচ্ছেদে প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে।
সংশোধিত এ দলিলগুলোও আরজেএসসি কর্তৃক অনুমোদিত ও প্রত্যয়িত হয়েছে বলে ডিএসই সূত্রে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *