বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Uncategorized

ব্র্যাক ব্যাংকের ১১৩ কোটি টাকার শেয়ার লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৫ সেপ্টেম্বর) ব্র্যাক ব্যাংকের ১ কোটি ৯৮ লাখ ৭৮ হাজার ৯৬৭টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের বাজার মূল্য ১১৩ কোটি ৮২ লাখ ৮৫ হাজার টাকা। এতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইসলামী ব্যাংকের আজ ৫৬ কোটি ৬০ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৫১ কোটি ৫২ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে গ্রামীণফোন লিমিটেড।
বুধবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সোশ্যাল ইসলামী ব্যাংক, সোনালী আঁশ, ইবনে সিনা ফার্মা, স্কয়ার ফার্মা, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, এমজেএল বাংলাদেশ এবং রবি আজিয়াটা লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *