রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৬৬ কোটি ৩৯ লাখ ০২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইস্টার্ন ব্যাংক, ইসলামী ব্যাংক, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, লাভেলো আইসক্রিম এবং ফাইন ফুডস লিমিটেড। আজ এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৫৯ কোটি ২৮ লাখ টাকারও বেশি।

জানা গেছে, এই পাঁচ কোম্পানির মধ্যে ইস্টার্ন ব্যাংকের ৪৩ কোটি ৪২ লাখ ১৪ হাজার টাকা, ইসলামী ব্যাংকের ৯ কোটি ৫৩ লাখ ৬৭ হাজার টাকা, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ১ কোটি ৯৫ লাখ ১২ হাজার টাকা এবং ফাইন ফুডস লিমিটেডের ১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আলহাজ টেক্সটাইলের ১ কোটি ০৬ লাখ ৪৫ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৯১ লাখ ৯৭ হাজার টাকা, বাংলাদেশ স্টিলের ৯০ লাখ টাকা, অগ্নি সিস্টেমসের ৭২ লাখ ১৭ হাজার টাকা এবং রেনাটা লিমিটেডের ৬৫ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *