শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
আজকের সংবাদ

ব্লকে ১১ কোটি টাকার লেনদেন

সপ্তাহের এই কার্যদিবস বৃহস্পতিবার (১৬ অক্টোবর, ২০২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১১ কোটি ৩০ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লি: এর। এদিন কোম্পানিটির ৩ কোটি ৯৩ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লি:। কোম্পানিটির ৩ কোটি ৮০ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
১ কোটি ৮০ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লি. ৪৯ লাখ ৪৯ হাজার টাকা, ইস্টার্ন টিউবস লি. ২৫ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *