বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ১৭ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহে দ্বিতীয় কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সোমবার (২৫ আগস্ট) ৩৪ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৭ কোটি ২ লাখ টাকার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৩৮ লাখ ৪৭ হাজার ৩৯৯ টি শেয়ার ৭৪ বার হাত বদলের মাধ্যমে ১৭ কোটি ২ লাখ টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে রেনেটার সবচেয়ে বেশি ৪ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১ কোটি ৪৯ লাখ টাকার ও রিলায়েন্স ওয়ানের ১ কোটি ২১ লাখ টাকার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *