বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ২২ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৯৬ লাখ ৯২ হাজার ১৯৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২২ কোটি ৪৫ লাখ ৫২ হাজার টাকা।
বৃহস্পতিবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন করেছে মিডল্যান্ড ব্যাংক। কোম্পানিটি মোট ৪ কোটি ২৭ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার হাতবদল করেছে। এছাড়া লাভেলো আইসক্রিমের ৪ কোটি ২৫ লাখ টাকা ও এসবিএসি ব্যাংক ৩ কোটি ৮৭ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *