বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ২৫ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার প্রেস.কম :দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সোমবার (২৩ জুন)২৫ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২৫ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ২ কোটি ৬ লাখ ৭৬ হাজার ৭৯৭ টি শেয়ার ৬৯ বার হাত বদলের মাধ্যমে ২৫ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে লাভেলো আইসক্রীমের সবচেয়ে বেশি ৮ কোটি ২১ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ফাইন ফুডসের ২ কোটি ৪৮ লাখ টাকার ও এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ২ কোটি ৩৪ লাখ টাকার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *