বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা গ্রেপ্তার

পুঁজিবাজার প্রেস.কম : ইসলামী ব্যাংকের এমডি পদ থেকে জনাব মওলার অপসারণ আদেশ কার্যকর হয়েছে গত ২০ জুন। এর দুদিনের মাথায় তাকে গ্রেপ্তার করলো পুলিশ। তিনি ছিলেন এস আলমের ইসলামী ব্যাংক লুটের অন্যতম সহযোগী।

সূত্র জানিয়েছে, সোমবার সকালে তাকে আদালতে তুলে রিমান্ড চাওয়া হতে পারে। কিভাবে ভুয়া নথিতে ঋণ দিতেন তা উদ্ঘাটনের লক্ষ্যে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

ইসলামী ব্যাংকের বিভিন্ন জালিয়াতির নথিতে সাক্ষর থাকায় গত মে মাসে মুনিরুল মওলাকে অপসারণ করে ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ। এরপর বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি নিয়ে গত ২০ মে তাকে এক মাসের সময় দিয়ে নোটিশ দেওয়া হয়। এক মাস পর তথা ২০ জুন এ অপসারণাদেশ কার্যকর হয়। এর আগে গত ৬ এপ্রিল তাকে বাধ্যতামূলকভাবে তিন মাসের ছুটিতে পাঠানো হয়।

মুনিরুল মওলার বাড়ি চট্রগ্রামে। সেই সুবাদে ২০১৭ সালের ৫ জানুয়ারি এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক দখলের পর ব্যাংকটির অন্যতম প্রভাবশালী হয়ে উঠেন মুনিরুল মওলা। বিভিন্ন উপায়ে শুধু এই ব্যাংক থেকে ৯১ হাজার কোটি টাকা বের করে নেওয়ার ক্ষেত্রে জনাব আলমকে সহযোগীতা করেন তিনি। ২০২০ সালের ডিসেম্বর থেকে মুনিরুল মওলা ইসলামী ব্যাংকের এমডির দায়িত্ব পালন করে আসছিলেন। তার আগে ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *