রবিবার, জুলাই ২৬, ২০২৬
আজকের সংবাদ

ব্লকে ২৭ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার (২৬ জুলাই) ব্লক মার্কেটে ৩৩ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির ২৭ কোটি ৫৫ লাখ টাকার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৫৫ লাখ ৯৭ হাজার ২৭৯ টি শেয়ার ৭৩ বার হাত বদলের মাধ্যমে ২৭ কোটি ৫৫ লাখ টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি সামিট অ্যালায়েন্স পোর্টের ৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৪ কোটি ৭৬ লাখ টাকার এবং তৃতীয় সর্বোচ্চ ড্যাফোডিল কম্পিউটার্সের ২ কোটি ৫৩ লাখ টাকার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *