মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ৩৭ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৫৯টি কোম্পানির মোট ৩৭ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (০৯ জানুয়ারি) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ডিবিএইচ ফাইন্যান্সের। কোম্পানিটির ১৫ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল রিসোর্টের ৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সোনালী পেপার লিমিটেড।

মঙ্গলবার ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বেক্সিমকোর ১ কোটি ৩৭ লাখ ৭৮ হাজার, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১ কোটি ৭ লাখ, একমি ল্যাবরটরিজের ৯২ লাখ ৩৭ হাজার, ন্যাশনাল ব্যাংকের ৯০ লাখ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭৪ লাখ ৭২ হাজার, নাভানা ফার্মার ৭২ লাখ ৩১ হাজার এবং ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের ৬১ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *