বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ৪৪ কোটি টাকার লেনদেন

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৪৪ কোটি ৩০ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ন্যাশনাল ব্যাংক, লাভেলো আইসক্রিম, ওরিয়ন ইনফিউশন, নাভানা ফার্মা এবং রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড। আজ এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৫১ লাখ টাকারও বেশি।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল ব্যাংকের। এদিন ব্যাংকটির ৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ লাভেলো আইসক্রিমের ৬ কোটি ৯১ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- নাভানা ফার্মার ৩ কোটি ৩ লাখ টাকা এবং রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ২ কোটি ১৯ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *