শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ৫৭ কোটি টাকার লেনদেন

সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৫৭ কোটি ৬৬ লাখ ৪২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি ব্যাংকের। এদিন ব্যাংকটির ২৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ১১ কোটি ৫৮ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৪ কোটি ৬৬ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে গ্রামীণফোন লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *