বুধবার, জুন ১০, ২০২৬
আজকের সংবাদ

ব্লকে ৬৪ কোটি টাকার লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে ৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। দিনশেষে এই বিশেষ বাজারে মোট ৬৪ কোটি ২১ লাখ ৯ হাজার টাকার লেনদেন সম্পন্ হয়
ডিএসইর তথ্য অনুযায়ী, ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি-এর শেয়ারে। কোম্পানিটির মোট ১৫ কোটি ৩৭ লাখ ২৪ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে,
লেনদেনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটির ৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে, ইস্টার্ন ব্যাংক পিএলসি ৫ কোটি টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থান দখল করেছে
এ ছাড়া ব্লক মার্কেটে উল্লেখযোগ্য লেনদেন হওয়া অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড, যার ৪ কোটি ৫১ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পাশাপাশি নর্দান ইসলামি ইন্স্যুরেন্স পিএলসি-এর ৩ কোটি ৬৯ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।
দিনটির ব্লক মার্কেট লেনদেনে বীমা, ব্যাংকিং ও টেক্সটাইল খাতের কোম্পানিগুলোর উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে, যা মোট লেনদেনের বড় অংশ জুড়ে ছিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *