শুক্রবার, জুন ৫, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ৭ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৫ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৭ কোটি ৫৯ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে’
প্রতিষ্ঠানগুলো হলো- রেনাটা , ফাইন ফুডস, অলিম্পিক, ন্যাশনাল টিউবস এবং আইসিবি সোনালী। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রেনাটা। এদিন কোম্পানিটির ৩ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ফাইন ফুডস ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল টিউবস।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- অলিম্পিক ৩০ লাখ টাকা এবংআইসিবি সোনালী ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *