সোমবার, জুলাই ২০, ২০২৬
এক্সক্লুসিভ

সন্তানদের শেয়ার উপহার দেবেন জিপিএইচ ইস্পাতের উদ্যোক্তা পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের এক উদ্যোক্তা পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। তিনি উপহার হিসেবে এই শেয়ার হস্তান্তর করবেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, জিপিএইচ ইস্পাতের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের কাছে ১১ কোটি ৪০ লাখ ৮৫ হাজার ৩৯৪টি শেয়ার রয়েছে।
এর মধ্যে থেকে তার ছেলে সালেহীন মুশফিক সাদাফ এবং মেয়ে সাদমান সাইকা সেফাকে (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) মোট দুই কোটি ৫০ লাখ শেয়ার উপহার হিসেবে প্রদান করবেন।
স্টক একচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে গিয়ে তিনি এই লেনদেন সম্পন্ন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *