সোমবার, জুন ২৯, ২০২৬
আজকের সংবাদ

ব্লকে ৯৮ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৫৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৯৮ কোটি ৪৮ লাখ ৬১ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে
সূত্র মতে, রোববার (২৮ জুন) কোম্পানিগুলোর ২ কোটি ৭১ লাখ ১ হাজার ৭৯৩ টি শেয়ার ১০১ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯৮ কোটি ৪৮ লাখ ৬১ হাজার টাকা
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি যমুনা ব্যাংকের ৪৩ কোটি ২৭ লাখ ৪১ হাজার টাকার, দ্বিতীয় স্থানে জি কিউ বলপেন ১৩ কোটি ১৯ লাখ ৯৫ হাজার টাকার ও তৃতীয় স্থানে সিটি ইন্স্যুরেন্সের ১০ কোটি ৪৬ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *