বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজকের সংবাদ

ব্লকে ৯ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্য দিবসের দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে রবিবার (১৪ সেপ্টেম্বর) ২৫ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৯ কোটি ৫১ লাখ টাকার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ২৬ লাখ ৬২ হাজার ৮৬৮ টি শেয়ার ৩৭ বার হাত বদলের মাধ্যমে ৯ কোটি ৫১ লাখ টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে ম্যারিকোর সবচেয়ে বেশি ২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ রবি আজিয়াটার ২ কোটি ১৪ লাখ টাকার ও প্যারামাউন্ট টেক্সটাইলের ১ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *