বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ৯ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (০৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৩ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৯ কোটি ৭ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে দুই কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো-এস ই এম এল লেকার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড ও মিডল্যান্ড ব্যাংক। আজ এই দুই কোম্পানির মোট লেনদেন হয়েছে ৫ কোটি ৭৩ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এস ই এম এল লেকার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড। এদিন কোম্পানিটির ৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এরপর লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংক ১ কোটি ৯৬ লাখ টাকার ।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে-ন্যাশনাল টিউবস ৫৩ লাখ টাকার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ৫১ লাখ টাকার এবং আইএফআইসি ব্যাংক২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *