বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
আজকের সংবাদ

ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪২ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৪৮ কোটি ২ লাখ ৪২ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) কোম্পানিগুলোর মোট ৬৪ লাখ ৩৩ হাজার ৩৩২ টি শেয়ার ১০৩ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৮ কোটি ২ লাখ ৪২ টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি প্যারামাউন্ট টেক্সটাইলের ১০ কোটি ১ লাখ ৫৬ হাজার টাকার, দ্বিতীয় স্থানে সিটি ইন্স্যুরেন্সের ৯ কোটি ৯২ লাখ ১৩ হাজার টাকার ও তৃতীয় স্থানে ফাইন ফুডসের ৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *